পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকায় বিছনাকান্দিতে পর্যটকদের দুঃখ

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকায় বিছনাকান্দিতে পর্যটকদের দুঃখ

সুলেমান সিদ্দিকী, গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দী পর্যটক পয়েন্টে ঈদুল আজহার দ্বিতীয় দিনে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। পাহাড়, ঝর্ণাধারা ও স্বচ্ছ পানির মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধ হয়ে সময় কাটাতে দেখা যায় দর্শনার্থীদের।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিছনাকান্দী পর্যটক পয়েন্টে দায়িত্ব পালন করছে থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ। সার্বক্ষণিক টহল ও নজরদারির কারণে পর্যটকদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করছেন আগত পর্যটকরা।

তবে এত বিপুল সংখ্যক পর্যটকের আগমনের পরও সেখানে নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা। পর্যটকদের অভিযোগ দুঃখ প্রকাশ, বিছনাকান্দীতে এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত ছাউনি, বসার স্থান, ড্রেসিং রুম ও আধুনিক বাথরুম ব্যবস্থা। বিশেষ করে নারী ও শিশু পর্যটকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় অবস্থান করলেও বিশ্রাম নেওয়ার জন্য নেই কোনো মানসম্মত ব্যবস্থা।

পর্যটকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিছনাকান্দী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারা দ্রুত পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকদের আগমনে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। নৌকা, খাবারের দোকান ও ছোট ব্যবসাগুলোতে বেড়েছে বেচাকেনা। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বিছনাকান্দী আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর