বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ইউআরসি ইন্সট্রাক্টর
মোহাম্মদ নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি (URC) ইন্সট্রাক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।এর আগে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হোন। তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সিলেট বিভাগের শিক্ষানুরাগী ব‍্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে সাবেক শিক্ষক ও কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নিজাম উদ্দিন বলেন,”নজরুল স্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিশু বান্ধব করে তুলতে যে পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করছেন তার স্বীকৃতি হলো আজকের এই শ্রেষ্ঠত্ব। তার মতো অফিসার পেয়ে কোম্পানীগঞ্জের শিক্ষা পরিবার সত্যিই গর্বিত। আমি তাঁর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য শুভকামনা জানাই।”
এ ছাড়া তার অন্যান্য শুভানুধ্যায়ীরা বলেন, “মোহাম্মদ নজরুল ইসলামের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র দেশের শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” এ বিষয়ে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ” আমাদের সব অর্জন শিশুদের উদ্দেশ্যে নিবেদিত। তাদের মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে জীবন দক্ষতার উন্নয়ন ঘটানোই আমাদের সব প্রচেষ্টার মূল লক্ষ‍্য।”
আগামীকাল জাতীয় পর্যায়ে ইন্টারভিউ হবে তিনি যেন শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেন তার জন্য সকলের কাছে তিনি দোয়া প্রার্থী । এজন্য সবাই আশাবাদী, তিনি জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের শিক্ষা অঙ্গনে আরও উজ্জ্বল ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য যে এর আগে ২০১২ সালেও তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর