ঢাকা |
প্রকাশিত: 5:42 PM, February 18, 2019
ডেস্ক প্রতিবেদন
দুই সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল পাঁচটায় তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
চলতি মাসের ৪ তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপনে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার এই গোপন বিদেশ সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ডানা মেলে।
তবে বিএনপি মহাসচিবের গোপন বিদেশ সফর নিয়ে দলটির সূত্রগুলো থেকে তখন জানা যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে গিয়েছেন মির্জা ফখরুল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host