কোম্পানীগঞ্জে আমেরিকা প্রবাসীর খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: 4:43 PM, May 27, 2019

কোম্পানীগঞ্জে আমেরিকা প্রবাসীর খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকার গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ মে) কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকা প্রবাসী ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রকিবের উদ্যোগে প্রায় ৩৫০ অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

হাজী আমিরুল ইসলামের সভাপতিত্বে ও কাজী মাওলানা আমির উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আব্দুল মোছাব্বির, শামসুল হক কমান্ডার, মুরুব্বী ফয়জুর রহমান, খয়রুল্লাহ, প্রেসক্লাব সেক্রেটারী আব্দুল আলীম, সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, যুবনেতা সোলেমান তালুকদার, কাচা মিয়া, মাস্টার নিজাম উদ্দিন, তাজ উদ্দিন, রজন মিয়া, আইয়ুব খান প্রমূখ।

সর্বশেষ ২৪ খবর