সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 3:33 AM, July 24, 2019

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর সংবাদদাতা ::: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তেলিয়াপাড়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে সুরমা চা বাগান থেকে তেলিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন ফরিদ মিয়া। পথিমধ্যে সালামী শাহ মাজারের নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। এ সময় একটি ইটের সাথে তার মাথার ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফরিদ মিয়া ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়ার একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর