ঢাকা |
প্রকাশিত: 10:42 PM, November 3, 2019
ডেস্ক প্রতিবেদন : কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগে করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকিয়া পারভীনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বাকি দুটি মামলায় আগাম জামিন নেন তিনি। একইসঙ্গে মামলার চার্জ গঠনের দিন ড. ইউনূসকে আদালতে হাজির থাকতে হবে বলে নির্দেশ দেন আদালত। প্রত্যেক মামলায় ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা মুচলেকায় এ জামিন দেওয়া হয়।
.
জামিন মঞ্জুরের পর ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ জব্বার খান আইনজীবীর মাধ্যমে আগামীতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়েও আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে বলেন, ‘অভিযোগ গঠন শুনানির দিন তাকে (ড. ইউনূস) উপস্থিত থাকতে হবে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। একই সঙ্গে, বিমানবন্দরে নামার পর থেকে তাকে এই সময়ের মধ্যে (৭ নভেম্বর পর্যন্ত) গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host