ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: ‘দুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে’ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল র্যালি ও বৃক্ষরোপণের জন্য ভারতীয় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে প্রবেশ করলে বন্দর প্রেসক্লাব, বেনাপোল তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়ক মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতার ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান, তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করবেন। এরপর রাতে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরের দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসূচিতে অংশ নিবেন। এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেলযোগে রওনা হবেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষরোপণের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে।
এরপর তারা আগামী ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থলপথে সাইকেল যোগে কোলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।
সুবি মহল আরও বলেন, তাদের সার্বিক সহযোগিতা করেছেন ‘ফিরে আসুক সবুজ’ কলকাতার ব্যারাকপুরের একটি বেসরকারি সংস্থা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host