ঢাকা |
প্রকাশিত: 11:36 AM, December 19, 2019
প্রতিদিন ডেস্ক : ট্রাক টার্মিনালের নামে অবৈধভাবে রাস্তায় চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় দক্ষিণ সুরমার পারাইচকস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এলাকায় এই সভা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সিটি কর্পোরেশনের কাছ থেকে ১ বছরের জন্য লিজ নেয়। লিজ নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে যেসব মালমাহী গাড়ি টার্মিনাল ব্যবহার করবে সেই গাড়ি হতে চাঁদা আদায় করতে পারবে। কিন্তু ইজারাদাররা ঢাকা পাইপাস হাইওয়ে রোডের দক্ষিণ সুরমার দাউদপুর ও মোগলাবাজার পীর হাবিবুর রহমান চত্বরে রাস্তায় গাড়ি থামিয়ে টার্মিনালের নামে অবৈধভাবে চাঁদা আদায় করে যাচ্ছে। আর এই চাঁদা বন্ধের দাবীতে প্রতিবাদ করতে গেলে হয়রানী শিকার হতে হয় শ্রমিকদের। এমনকি ইজারাদারদের পক্ষ থেকে প্রাণ নাশের হুমকিও প্রদান করা হয়। বক্তারা বলেন, রাস্তায় চাঁদা আদায় না করে টার্মিনালের ভিতরে রিসিট কাটার জন্য ইজারাদাররা রাস্তায় রিসিট কাটা নিয়ে কথাকাটার এক পর্যায়ে ইজাদার স্বপন মিয়া পিস্তল ঠেকিয়ে হুমকি প্রদান করে। বক্তারা এসব অবৈধ চাঁদাবাজদের সর্তক হওয়ার পরামর্শ প্রদান করেন। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার তাদেরকে নিতে হবে বলে হুশিয়ারী দেন।
সিলেট জেলা ট্রাক পিকআপ ক্যার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কার্যকরি সভাপতি মো, আব্দুল সালাম, সহ সভাপতি মো. জুবের আাহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধক্ষ্য মো. রাজু আহমদ (তুরু), সদস্য মো. শরিফ আহমদ, মো. আলী আহমদ আলী, মো. আব্দুল জলিল মো. আব্দুল মতিন, মো. বিলাল আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host