ঢাকা |
প্রকাশিত: 7:46 PM, December 20, 2019
সাত্তার আজাদ : সবাই কাজ করতে চায় কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজ সকলে করতে পারেনা। সাধারণ কাজ দুরূহ মনে করে সকলে করতে যায়না বলেই কাজের কাজ কিছুই হয়না। এমনই অতি সাধারণ একটি কাজ করে প্রশংসার দাবিদার হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল রেজওয়ান আহমদ।
তিনি তার ওয়ার্ডের একটি রাস্তা নান্দনিক করতে বিদ্যুতের খুঁটি রঙে রাঙিয়ে তাতে ফুলের ঝাড় লাগিয়ে দিয়েছেন। নান্দনিক শহরের প্রতীক হিসেবে খুবই সাধারণ কাজটি করে নাগরিকের মন জয় করেছেন তিনি। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন —উদ্যোগ নিলে সব কাজ করা সম্ভব। লন্ডন শহর বা বিশ্বের উন্নত শহরে নাগরিকের মনোরঞ্জনে রাস্তার পাশে খুঁটিতে ফুলের ঝাড় লাগিয়ে দেয়া হয়। ফুল দেখে যাতে নাগরিকের মন ভাল থাকে।
উন্নত শহরগুলোর আদলে সিলেটের ৫ নম্বর ওয়ার্ডের রাস্তা পরিচ্ছন্ন করে খুঁটিতে রঙধনুর রঙ মাখিয়ে দৃষ্টিনন্দন করেছেন কাউন্সিল। বিদ্যুতের খুঁটি ও ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে তাতে সচেতনতামূলক সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন।
এর আগে কাউন্সিল রেজওয়ান আহমদ ৫ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার প্রবেশমুখে শান্তির প্রতীক কবুতরের প্রতিকৃতি ও রাস্তার দু’পাশে ফুলগাছ লাগিয়ে দেন। এতে রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি পায়। তা ছাড়া রাস্তাটি পরিচ্ছন্নও করা হয়েছিল।
ওয়ার্ডের সচেতন নাগরিকরা জানান — লন্ডনের বান্ধবী সুরমা তীরের সিলেট নগরী নান্দনিক করতে এমন দৃষ্টিনন্দন কাজে সকল কাউন্সিলরকে এগিয়ে আসতে হবে। রেজওয়ান আহমদের সুচিন্তার প্রতিফলন পুরো নগরীতে পড়ে বদলে যাবে সিলেটের চেহারা।
রেজওয়ান আহমদের প্রশংনীয় কাজের তুলনা দেখাতে লন্ডনের দুটি রাস্তার খুঁটি ও লাইটপোস্টে লাগানো দুটি এ লেখার সাথে সংযুক্ত করা হল।
(সাংবাদিক সাত্তার আজাদের টাইম লাইম থেকে)
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host