ঢাকা |
প্রকাশিত: 11:57 AM, December 21, 2019
ডেস্ক প্রতিবেদন :: হাওরপারের ধামাইল বাংলাদেশের উদ্যোগে মরমী কবি হাছন রাজার ১৬৫তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে অনুষ্ঠিত হয়েছে।
.
হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনির্বাণ শিল্পী সংগঠনের সভাপতি সংগীত শিল্পী নৃপেন্দ্র দাশ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাষ্টমস কর্মকর্তা অঞ্জন সরকার, যুগ্ম সম্পাদক কবি অসীম সরকার, সহ সম্পাক সংগঠক জাহাঙ্গীর আহমেদ, মিউজিয়াম অব রাজাস এর পক্ষে মাহবুবুর রহমান শেখ, সাংস্কৃতিক কর্মী মিল্টন তালুকদার, বাউল বাহাউদ্দিন বাহার, সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, সুধা রঞ্জন দাস অপু, শিবুল চক্রবর্তী প্রমুখ।
.
সভায় সিদ্ধান্ত ক্রমে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টা থেকে মরমী কবি হাছন রাজার ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ উপলক্ষে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
.
এ উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা আগামী ২৫ ডিসেম্বর বুধবার রাত ৮টায় জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলে যথাসময় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক মনজুর মোহাম্মদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host