ঢাকা ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
ডেস্ক প্রতিবেদন : বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে খেলবে জেমি ডের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া সূচি অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের। এদিন বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
সূচি অনুযায়ী আরো জানা গেছে, এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। তাদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জেমি ডে’র শিষ্যরা। এছাড়া গ্রুপ ‘বি’ তে রয়েছে মরিশাস, বুরুন্ডি ও সিশেলস।
দুটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। ২২ ও ২৩ জানুয়ারি হবে দুই সেমিফাইনাল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host