ঢাকা ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসমা আক্তার আমেনা (১১) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সলিমগঞ্জ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা হোস্টেলের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কাঞ্চণপুর গ্রামের মুমিনুল হকের মেয়ে। সে ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মাদ্রাসার হোস্টেলেই থাকতো মেয়েটি।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে আটক করেছে। এটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, ফাঁসির দৃশ্য দেখে তাদের ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
এই ঘটনায় রাতেই বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফাকে দায়ী করে তার বিরুদ্ধে স্লোগান দেয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার মেয়ে গলায় ফাঁস দেয়নি। হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও সহকারী শিক্ষককে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host