ঢাকা |
প্রকাশিত: 7:07 PM, March 10, 2020
ডেস্ক প্রতিবেদন :: সিলেট অনলাইন প্রেসকবের সভাপতি মুহিত চৌধুরীর মা সুলতানা নূর চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১০ মার্চ মঙ্গলবার বাদ জোহর তপোবন জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে, মুহিত চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট প্রতিদিন টুয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক সাজলু লস্কর। এক তাৎক্ষনিক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host