ঢাকা |
প্রকাশিত: 7:50 PM, March 10, 2020
ডেস্ক প্রতিবেদন :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড। এর অংশ হিসেবে আগামী ১৭ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় শিশু কিশোরদের জন্য উন্মুক্ত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি (নির্ধারিত বিষয়বস্তুভিত্তিক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক ক্যাটাগরি শূণ্য থেকে তৃতীয় শ্রেণি, খ ক্যাটাগরি চতুর্থ থেকে ষষ্ট শ্রেণি এবং গ ক্যাটাগরিতে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের বন্দরবাজারস্থ ক্লাব অফিস থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। যেকোনো প্রয়োজনে ০১৭১২১৮২৫২৮ এই নম্বরে যোগাযোগ করা যাবে। আগামী ১৫ মার্চের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host