সিলেটে ২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: 8:21 PM, March 11, 2020

সিলেটে ২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে ২১ দিন মেয়াদী অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী ভিডিপি বাছাই করে ২য় ধাপে ৮০ জনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জ পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জ জেলা সহ গত সোমবার প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ডান্ট এনামুল খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ডান্ট তানজিনা বিনতে এরশাদ। বক্তব্য রাখেন সিলেটের সহকারী জেলা কমান্ডান্ট প্রদীপ চন্দ্র দত্ত প্রমুখ। সিলেট জেলার ১৩ উপজেলা থেকে বাছাইকৃত ৮০ জন পুরুষ ভিডিপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের পিটি, প্যারেড, ড্রিল, হালকা অস্ত্র চালনা, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা গবাদি পশু, হাস-মুরগী, মৎস্য চাষ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, পয়ঃপ্রণালী সহ বিভিন্ন উন্নয়ন মুলক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ৮টি বিষয়ের বিভাগীয় কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ পরিচালক বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভিডিপির সদস্যরা নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ ও সমাজ, পরিবারকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। তিনি ধর্মীয় অনুশাসন মেনে শৃঙ্খলা ও ধৈর্য্য সহকারে প্রশিক্ষণ গ্রহনের নির্দেশ দেন। সুষ্ঠু ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর