সিলেট জেলা গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নারী দিবস উদযাপন

প্রকাশিত: 7:38 PM, March 12, 2020

সিলেট জেলা গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নারী দিবস উদযাপন

ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা গ্রাহস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংগঠনের জেইল রোডস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে জেলার সভাপতি হিনু বর্মণ । আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিমাংশু মিত্র ।
সভায় নারী দিবসের ওপর আলোচনা করেন জেলা সম্পাদক লাকী আক্তার । অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হেনা বেগম , সহঃ সভাপতি মমতা বেগম । সভায় উপস্থিত ছিলেন চাঁদনী বেগম, রুমা আকতারসহ সংগঠনের ও অন্যান্য নেতৃবৃন্দ
আলোচনাসভা শেষে অনুষ্ঠিত জেলা কমিটির সভায় আগামী ২১ মার্চ গৃহ শ্রমিকদের ওপর সকল ধরনের বন্ধ নির্যাতন ,চাকুরীতে নিয়োগ পত্র প্রদান ও ঈদ বোনাসের দাবীতে সিলেট শহিদমিনারের সামনে এক মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর