ঢাকা |
প্রকাশিত: 2:46 PM, March 15, 2020
শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়ছে। এতে সভাপতিতে পদে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিপন মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মনোনিত হয়েছেন।
আজ রবিবার সকালে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফৌজিয়া বিনতে ফারুক ও আদনান আহমদ সুফিয়ান, যগ্ম-সাধারণ সম্পাদক রবি আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল শিকদার, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, অর্থ সম্পাদক মো. ইমরান খান, সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া মেহেদি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাকরীমুল হাসান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host