ঢাকা |
প্রকাশিত: 2:51 PM, March 15, 2020
ডেস্ক প্রতিবেদন :: সিলেটের কানাইঘাট থেকে বিদেশী সিগারেট ও পাতাবিড়িসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার ১৪ মার্চ পৌনে ছয়টায় র্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল কানাইঘাট থানাধীন দক্ষিণ বড়দেশ গ্রামের সরদারি পাড়াস্থ আসামীর নিজ বসত বাড়ী থেকে ২ লাখ ৯০ হাজার পিস অবৈধ বিদেশী সিগারেট ও ৬ লাখ ৭৯ হাজার পিস পাতা বিড়িসহ ১ চোরাচালানকারীকে গ্র্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ফারুক আহমেদ (৬৩)। তিনি কানাইঘাটের বড়দেশ (দক্ষিন) সরদারি পাড়া গ্রামের মৃত হাজী রফিকুল হকের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সামিউল আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host