বিবেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা

প্রকাশিত: 2:59 PM, March 15, 2020

বিবেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা

ডেস্ক প্রতিবেদন :: মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ মার্চ শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা গত ১৩ মার্চ শুক্রবার মির্জাজাঙ্গালস্থ বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিবেদিত দেশাত্মবোধক সংগীত অনুষ্ঠিত হয়।

.
সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক কবি সুমন বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রধান সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সহ সভাপতি বীরেন্দ্র সূত্রধর, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক পার্থ সারথী নাগ।

.
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, অধ্যাপক অনবীর রায়, কৃষ্ণা কণিকা তালুকদার, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, স্বপন পাল প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন।

.
সিলেট বিবেক এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ মার্চ শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উৎসবে সিলেট বিবেক পরিবারের সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্খিদের সর্বান্তকরণ উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-পরিষদের আহবায়ক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর