ঢাকা |
প্রকাশিত: 3:14 PM, March 15, 2020
ডেস্ক প্রতিবেদন :: সবচেয়ে ভাল উহানে থাকা। কারণ বাংলাদেশের থেকে চীনের স্বাস্থ্যসেবা ভাল, ওখানকার কোয়ারেন্টাইনের সিস্টেম ভাল। এ কথা বলার পর, বাপরে বাপ, টুইটারে কী গালি যে খেতে হয়েছিল আমাকে। আমি কী বুঝি, আমার নাকি কোনও ফ্যামিলি নেই, ফিলিংস নেই ইত্যাদি ব্লা ব্লা ব্লা।
ইতালিতে ছড়িয়ে গেছে ভাইরাস। আর ভাইরাস রক্তে নিয়ে বাংলাদেশিরা ইতালি ছেড়ে চলে এসেছে ফ্যামিলি আর দেশের আবেগে। কী করবে এই মূর্খগুলো এখন? মা বাবা ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া পড়শিকে সংক্রামিত করবে।
ছড়িয়ে পড়বে ভাইরাস এক শহর থেকে আরেক শহরে। সরকার কী করবে? বসে বসে আঙ্গুল চুষবে, আর বিপদ দেখলে দেশ ছেড়ে পালাবে। কিন্তু পালাবেই বা কোন দেশে, সবখানেই তো ভাইরাস!
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host