মুজিববর্ষ উপলক্ষে মিরাবাজার জামেয়ায় বৃক্ষরোপন কর্মসূচী

প্রকাশিত: 7:17 PM, March 18, 2020

মুজিববর্ষ উপলক্ষে মিরাবাজার জামেয়ায় বৃক্ষরোপন কর্মসূচী

ডেস্ক প্রতিবেদন : জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয় । কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী । এতে প্রতিষ্ঠানের সকলশিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা ,যার জন্ম না হলে বাংলাদেশ নামক এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হতনা। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নবাস্তবায়নে সকলকে নিজ নিজ ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে । পরিশেষে প্রত্ষ্ঠিানের সকল শিক্ষকগণের অংশগ্রহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
.
কর্মসূচীতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল,কলেজ শাখার ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংরেজি ভার্সনের ইনচার্জ সেলিনা আক্তার ক্রোড়ি, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, সহকারি অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক এনামুল হক সহ অনান্য শিক্ষকবৃন্দ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর