ডা. আব্দুস শহীদ খান স্মরণে নাগরিক নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: 7:31 PM, March 18, 2020

ডা. আব্দুস শহীদ খান স্মরণে নাগরিক নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটি গঠন

ডেস্ক প্রতিবেদন : সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের প্রাক্তন উপদেষ্টা প্রবীণ চিকিৎসক মরহুম ডা. আব্দুস শহীদ খান স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.
সাইক্লোন সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এ,এফ,এম নাজমুল ইসলাম হেলালকে আহবায়ক, কেমুসাসের কোষাধ্যক্ষ মো. মুহিবুর রহমান এবং সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল কে যুগ্ম আহবায়ক, সিসিক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী কে সদস্য সচিব, সাইক্লোন সভাপতি ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদ ও সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন কে যুগ্ম সদস্য সচিব করে ১০১ সদস্যের ডা. আব্দুস শহীদ খান স্মরণে নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
.
সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মো. বশির উদ্দিন, সাবেক এপিপি এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, মো. মুহিবুর রহমান, সেলিম আউয়াল, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সৈয়দ আসরার আহমদ,আলেয়া রহমান, এডভোকেট আব্দুস সাদেক লিপন, আব্দুস সবুর খান এলিছ, কবি নাঈমা চৌধুরী, মাসুম খান, ইফতেখার শামীম প্রমুখ। সভায় ডা. আব্দুস শহীদ খান এর কর্মময় জীবন নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তিতে শোকসভার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর