জননেতা আব্দুর রহিমের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: 7:59 PM, March 18, 2020

জননেতা আব্দুর রহিমের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক প্রতিবেদন : মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক সাংসদ মরহুম আব্দুর রহিম এডভোকেট এর ৩০তম মৃত্যুবার্ষিকী ১৯ মার্চ বৃহস্পতিবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী কুরআন খতম, বাদ আসর চালিবন্দর জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিকাল ৫টায় মরহুমের বাসভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জননেতা আব্দুর রহিম স্মৃতি পরিষদের সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সাধারণ সম্পাাদক প্রকৌশলী আশফাক আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর