বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আইডিইবি’র সিলেট শাখার আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: 8:05 PM, March 18, 2020

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আইডিইবি’র সিলেট শাখার আলোচনা ও দোয়া মাহফিল

ডেস্ক প্রতিবেদন : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) সিলেট জেলা শাখা আয়োজিত স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় আইডিইবি নগরীর তালতলাস্থ কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আইডিইবি এর সভাপতি ইঞ্জিনিয়ার মো.নজরুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো.মো.আব্দুর রহিম,সহ-সভাপতি মো.রুহুল আলম, প্রধান সদস্য প্রকৌশলী মো.আব্দুল মালীক, খালেদুর রহমান, হাসানুজ্জামান, রমাপদ দাশ, আমিরুল ইসলাম, জিল্লুর রহমান, উজ্জল কুমার রায়, শেখ সালাউদ্দিন, মনিরুজ্জামান মনির, নিখেশ রায়, রফিকুল ইসলাম প্রমুখ।
সভা শেষে দোয়া বঙ্গবন্ধুসহ সহপরিবার ও দেশ জাতির মঙ্গল কামনা করেন দোয়া পরিচালনা করেন মাহমুদুর রশীদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর