জাসদ মহানগর শাখার সহ-সভাপতি বাসন’র পরলোক গমন

প্রকাশিত: 2:50 PM, March 19, 2020

জাসদ মহানগর শাখার সহ-সভাপতি বাসন’র পরলোক গমন

ডেস্ক প্রতিবেদন :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর শাখার সহ-সভাপতি, সিলেট গোয়াই টোলা নিবাসী, সিসিক ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মীর নজরুল হোসেন বাসন ১৮ মার্চ বুধবার রাতে শহরের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

.
মীর নজরুল হোসেন বাসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, কেনদ্রীয় কমিটির সদস্য ও নারীজোট সিলেট শাখার সভাপতি, শামীম আখতার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ গীর শোক প্রকাশ করেন।

.
বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর