ঢাকা |
প্রকাশিত: 6:33 PM, March 19, 2020
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের বারহালে পুরাতন একটি পুকুর সংস্কার করতে গিয়ে অনুমান আট ফুট মাটির নিচ থেকে ৭৭ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া গেছে। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের নাজিম উদ্দিনের বাড়ির পুকুর থেকে ৭৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
.
মাটিযুক্ত গুলিতে জং ধরা থাকায় পুলিশ ধারণা করছে এই গুলি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। যে পুকুরে গুলি পাওয়া গেছে তার বর্তমান মালিক নাজিম উদ্দিন হলেও ইতিপূর্বে এর মালিকানা ছিল মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত এনাম চৌধুরীর। মঙ্গলবার পুকুর খননের সময় শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে এই গুলিগুলো দেখতে পায়। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।
.
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান,পুকুরে আরো গুলি ও কোনো ধরণের অস্ত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এ ব্যাপারে বাড়ির মালিক ও শ্রমিকদেরকে সতর্ক থাকতে বলেন এবং গুলি বা কোনো অস্ত্রের সন্ধান পেলে পুলিশকে অবহিত করতে বলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host