ঢাকা |
প্রকাশিত: 3:22 PM, March 28, 2020
নিজস্ব প্রতিবেদন : লক ডাউন মানছেনা নগরীর কাজিরবাজার। সকাল থেকে কাজীরবাজারের মৎস্য আড়তের সামনে শত শত লোককে মাছ কেনা-বেছা করতে দেখা গেছে। প্রতিটি আড়তদার শোরগুল করে এই মাছ বিক্রী করছেন। সারা সিলেটের দোকান-পাট বন্ধ থাকলে নগরীর কাজীরবাজারে চলছে মাছ বিক্রীর উৎসব।
বাজারের সামনে রয়েছে শত শত সিএনজি এবং রিক্সা। দূর দূরান্ত থেকে ক্রেতারা এসেছেন সিলেটে পাইকারী মৎস্য বিক্রয়ের এই হাটে। সারাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় ঘা ঘেঁেষ দাড়াঁনো যেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে গাদাগাদি করে শত শত লোকজন মৎস্য হাটে সামিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
গোটা শহরজোড়ে পুলিশ ও সেনাবাহিনী রাস্তায় থাকলেও কাজীরবাজারের মৎস্য হাটে এই দুই বাহিনীর কাউকেই এ সময় দেখা পাওয়া যায়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host