অসহায়দের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত: 2:59 PM, April 1, 2020

অসহায়দের পাশে সিলেট মেট্রোপলিটন পুলিশ

ডেস্ক প্রতিবেদন : খাদ্য সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো সিলেট মেট্রোপলিটন পুলিশ।
১ এপ্রিল বুধবার উপশহরস্থ কার্যালয়ের সামনে এই কর্মসুচী উদ্বোধন করা হয়। মহামারি করোনা ভাইরাসে নিম্নআয়ের সিলেটের ৬শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মহানগর পুলিশ।নগরের বিভিন্ন এলাকা ঘুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

.
কর্মসুচী উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, ডিসি হেডকোয়াটার তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা, এহসান চৌধুরী, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর