ঢাকা |
প্রকাশিত: 4:05 PM, April 9, 2020
নিজস্ব প্রতিবেদন :: সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন মোট ৫৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নেয়া হয়েছে আরো ১৪৮ জনকে।
গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১৩৯ জন এবং মৌলভীবাজারে ৯ জন রয়েছেন। এই সময়ে সিলেট ও হবিগঞ্জে নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি। এরআগে বুধবার হোম কোয়ারেন্টিনে নেয়া হয় ৩২ জনকে, মঙ্গলবার নেয়া হয় ২৬ জনকে এবং সোমবার নেয়া হয়েছিল ১০ জনকে।
আর এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৫০ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।
আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ৩২ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host