ঢাকা ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেলেন ১৩ হাজার ৭০২ জন। একই সময়ে নতুন করে চার হাজার ৮৪৬ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। যা কিনা তার আগের ২৪ ঘণ্টার চেয়েও বেশি। আর নতুন শনাক্তসহ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ১৫০-এ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার আগের ২৪ ঘণ্টায় ৭৮ জন মারা যাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর চার হাজার ৬৩৬ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। সেই হিসাবে মৃতের সংখ্যায় দুজন কমলেও, শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৩৩৮টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২৮টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৫৪ হাজার ২৭৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২২ হাজার ৫৪১টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host