দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে কী হয়েছিল?

প্রকাশিত: 12:56 AM, June 16, 2026

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে কী হয়েছিল?

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার মুখে শেষ পর্যন্ত ভারত সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর তিনি নিজেই দিল্লি থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এ ঘটনাকে অসম্মানজনক জানিয়ে ঢাকায় ভারতীয় উপহাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বলেছেন, ‘ঘটনাটি অবশ্যই স্বাগত জানানোর মতো নয়। এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর