সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সোমবার থেকে শুধুমাত্র রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ ঘোষণা করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার বিকেলে নতুন এ লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। মার্কেট পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

 

এছাড়া দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন টেইকওয়ে) করতে পারবে; সরকারি-বেসরকারি অফিস/ প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/ কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে।

 

প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর