ঢাকা |
প্রকাশিত: 2:39 PM, October 13, 2024
জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয় আকুল মিয়া (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে। গ্রেফতাকৃত ব্যক্তি উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কোষাধ্যক্ষ।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host