হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ঈদবস্ত্র বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের ঈদবস্ত্র বিতরণ সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি
বৃহত্তর হাজীগঞ্জ এলাকার সামাজিক সংগঠন “হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ”, কসকনকপুর, জকিগঞ্জ, সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮নং কসকনকপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের ২১৪ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাদ যোহর হাজীগঞ্জ কওমী মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার জামাল উদ্দিন লস্কর সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড সদস্য মাছুম আহমদ চৌধুরী কফিল, মুনশীবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুফতি আযহার আহমদ, মাওলানা হেলাল আহমদ, উপদেষ্টা মুজিবুল হক, জালাল উদ্দীন, আব্দুল বাসিত মিরাসী, ইয়াছিন আহমদ, ওহিদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রেখে সংগঠনটি ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল, সুবিধাভোগীদের সরাসরি উপস্থিত না রেখে দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে ঈদবস্ত্র বিতরণ করা। পরবর্তীতে দায়িত্বশীলরা নিজ নিজ এলাকায় গিয়ে দুঃস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন এই উপহার, যা কার্যক্রমকে আরও মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল করে তোলে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ মোহাম্মদ তাজুল, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিরাসী, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান তালুকদার ও কামরান মিরাসী, অর্থ সম্পাদক শাহজাহান তালুকদার, অফিস সম্পাদক আবুল আহমদ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক গুলজার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
আয়োজকরা সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ ২৪ খবর