ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজার সংলগ্ন লালপুর গ্রামের ৫ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তায় ব্যক্তি কর্তৃক জলবদ্ধতা নিরসনের লক্ষ্য মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় লালপুর বাজারে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,লালপুর গ্রামের প্রভাবশালী আমির আলী তার ভাই হানিফ আলী মিলে সরকারি খাল জবরদখল করে গ্রামের প্রধান রাস্তায় বাঁধ নির্মাণ করায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তার জলবদ্ধতা নিরসন সহ সরকারি খাল উদ্ধার এবং দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন,হাবিবুর রহমান হাবি মড়ল,এডভোকেট আব্দুল কাইয়ুম,ইউপি সদস্য মমিন মিয়া,সাবেক মেম্বার হারুন মিয়া,ব্যবসায়ি দারু মিয়া,ডাঃ মহরম আলী,ব্যবসায়ি রায়হান মিয়া,আতাবুর সিকদার,মামুন মিয়া।
উপস্থিত ছিলেন,ফরিদ মিয়া,লায়েছ মিয়া,সাদেক সিকদার,শাহজাহান মিয়া,আবুল মিয়া,নবীর হোসেন,জাকির হোসেন,কিসমত আলী,তালেব আলী,বাবুল মিয়া,নুরুল আমিন,ইউনুস আলী প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host