ছাতকে অনলাইন জুয়াড়িসহ ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

ছাতকে অনলাইন জুয়াড়িসহ ৩ আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সাথে জড়িত ২ জন আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর নং-১৩৫/২৬, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২) ধারার এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বুরাইরগাঁও গ্রামের আব্দুল হকের পুত্র এমদাদ (২৮) এবং একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সুনাহর আলীর পুত্র জাহেদ মিয়া (৩৯)-কে গ্রেফতার করা হয়।
এছাড়াও পারিবারিক জারি মামলা নং-০৪/২৬ এর আসামি ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর গ্রামের সোহরাব আলীর পুত্র মোঃ আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর