মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে জকিগঞ্জের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কয়েছ আহমদকে ষড়যন্ত্র করে মিথ্যা ডাকাতি মামলায় আটক করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১৭ মে) বিকেলে স্থানীয় শরীফগঞ্জ বাজারে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত কিছু দিন আগে একটি সালিশি বিচার সভা হয় ঐ বিচারটি ছিল জকিগঞ্জ হাসিতলা এক টমটম চালকের টমটমের ব্যাটারি চুরি হয়েছিল তারপর রমজান নামক এক চুরের বাড়িতে পাওয়া যায়। তখন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ কয়েছ আহমদ বিচারের সালিশ ছিলেন এবং ঐ রমজান ডাকাতের বিচার করেন। এর পর রমজানকে অন্য জায়গায় ডাকাতের মামলায় গেপ্তার করা হলে তিনি আগের ক্ষোভ থেকে ফাসানোর জন্য কয়েছ আহমদের নাম স্বীকারউক্তি দেয় এবং পরিশেষে একজন প্রতিবাদী ও ন্যায়পরায়ন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে বলেন যত দ্রুত সম্ভব কয়েছ আহমদকে মুক্তি দিতে হবে। পরবর্তীতে পুলিশকে আরোও বেশি সর্তক হতে হবে যেন কোন ভালো মানুষ হয়রানি মধ্যে না পড়ে এদিকে লক্ষ্য রাখতে হবে। একজন আসামি কথা যাচাই না করে বিশ্বাস করা সত্যি নিন্দনীয় বিষয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতের নেতা বারটাকুরী ইউনিয়নের সাবেক ২ বারের মেম্বার আজিজ আহমদ, বারটাকুরী ইউনিয়নের বর্তমান ৩ নং ওয়ার্ডের মেম্বার ফয়সাল আহমদ, বারটাকুরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার, হাসিতলা গ্রামের প্রবীণ মুরুব্বী বাছিত হাজী, বারটাকুরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুল খালিক (কালু মেম্বার), শরীফগঞ্জ বাজারের সভাপতি ফখরুল ইসলাম, সিহাব আহমদ, বাঘপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি হান্নান আহমদ, মিনাপাড়ার আব্দুল আলিম, হাতিদরের দেওয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে উপস্থিত সবার একটাই দাবি কয়েছ আহমদের একজন ভালো মানুষ অন্যায়ের প্রতিবাদীও বটে তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর