ঢাকা ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন এর অর্থায়নে ২০২৪-২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ড থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০টি ছাগল বিতরণ করা হয়েছে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক। এ সময় তিনি বলেন, সরকারের যাকাত ফান্ডের সহায়তা দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host