ঢাকা ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার চিকিৎসকরা।
বুধবার (২০ মে) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল চত্বরে “চিকিৎসকের সুরক্ষা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা”স্লোগানকে সামনে রেখে জেলার সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সুনামগঞ্জ জেলা শাখা।
ডা.মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডা.সালমান আহমদ তুহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.জসিম উদ্দিন শরিফী, ডা.মাহমুদুর রহমান রকি, ডা.সুজিত সরকার,ডা.এনামুল হক খান, ডা.জাহাঙ্গীর কবীর, ডা.নিশাত তাসনীম,ডা.লিপিকা দাস,ডা.অতনু ভট্টাচার্য,ডা. ননী ভূষণ তালুকদার, ডা.আশুতোষ সিংহ প্রমুখ।
সিভিল সার্জন তার বক্তব্যে দেশের ক্রান্তিকালে চিকিৎসকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। পাশাপাশি, সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এক্ষেত্রে তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
ড্যাবের আজীবন সদস্য ডা:সুজিত সরকার বলেন,ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ চিকিৎসকের সাথে অতীতে ছিলেন,বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভাপতির বক্তব্যে ডা.মোহাম্মাদ রফিকুল ইসলাম চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-ডা. নিলুফা ইয়াসমিন,ডা. সাইফুল ইসলাম,ডা.বাদরুল ইসলাম,ডা. নিরুপম রায়, ডা. লোপা রানী দত্ত,ডা. আবুল কালাম, ডা.সালাউদ্দিন আহমেদ ডা. হুজাইফা,ডা.জহর লাল শিপলু ডা. সঞ্জিত তালুকদার,ডা. সৌরভ,ডা. সাবিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host