ঈদ উপলক্ষে তাহিরপুরে ভিজিএফ’র চাল বিতরণ

প্রকাশিত: 9:55 PM, May 20, 2026

ঈদ উপলক্ষে তাহিরপুরে ভিজিএফ’র চাল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে গরিব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বিএনপি যুগ্ম আহ্বায়ক নাসের উজ্জল প্রমুখ।
উদ্বোধনের পর থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পর্যায়ক্রমে উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, সকাল থেকেই উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারের এ সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে। উপকারভোগীরাও এ সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে পাওয়া এই সহায়তা তাদের সংসার খরচে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর