ঢাকা ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসলে সভার সভাপতি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত পশুর হাট ছাড়া কোন রাস্তা বা পয়েন্টে পশু কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে নিজ দায়িত্বে অপসারণের আহ্বান জানানো হয়।
এ ছাড়া চামড়া শিল্প রক্ষায় প্রয়োজনীয় লবণের ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়। কোরবানির চামড়া গরিব ও অসহায় মানুষের হক উল্লেখ করে তা যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়।
সভায় নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সড়কের ওপর রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রী লোড-আনলোড করে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মাদক, চোরাচালান ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সিলেট বিভাগীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়দের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশংসাপত্র দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মৃন্ময় কান্তি দে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছামাৎ বিউটি আক্তার, খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন ও সেক্রেটারি সারোয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছব্বিল ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সেক্রেটারি সাংবাদিক কে.এম মামুন, শ্রমিক জমিয়ত উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host