ঢাকা ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ও ফুসকাসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হযরত আলীর নির্দেশনায় এসআই সাব্বির আহমেদ,এসআই মাহমুদুল হক, এসআই খাদেম, এসআই রাশেদসহ ডিবি পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
এসময় সদর থানাধীন ওয়েজখালি পয়েন্ট থেকে একটি ট্রাক ভর্তি ৫ টন ভারতীয় ফুসকা ও ২১০ কেজি ভারতীয় জিরাসহপ্রায় অর্ধ কোটি টাকার মালামালসহ একজনকে আটক করেন। পরে আটককৃত আসামীকে এবং ট্রাক ভর্তি ভারতীয় পণ্যসহ জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ডিবি পুলিশ। ভারতীয় চোরাকারবারি আসামির নাম সোহাগ,তার পিতার নাম: কামাল হোসেন, সে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার বাসিন্দা। জানা যায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর বর্ডার এলাকা থেকে ভারতীয় পণ্য জিরা ফুসকা ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host