ঢাকা ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মোহাম্মদ আবু সাইদ, ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, যুবদল নেতা আলতাব হোসেন প্রমুখ।
মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় প্রতি ক্ষতিগ্রস্থ পরিবারকে তিন হাজার করে নগদ অর্থ, ১৫ কেজি চাল এবং সেই সাথে হাওর ও মানবিক সহায়তা কার্ড বাহাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিতরণের মাধ্যমে আজ শুভ উদ্ধোধন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা তালিকাভুক্ত ক্ষতিগ্রস্থ পরিবারে কিছু দিনের মধ্যেই পূর্নাঙ্গভাবে বিতরণ করা সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে ১০ হাজার ১’শ ২৫জন ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল টানা তিন মাস প্রদান করা হবে।
মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই মানবিক সহায়তার মাধ্যমে আমাদের কিছুটা কষ্ট লাগব হবে। দু’দিন পরে আমাদের ঈদ, পরিবারের সবাইকে নিয়ে ঈদ পালন করতে পারবো। এই মানবিক সহায়তা প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host