ঢাকা ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার আংশিক নিয়ে গঠিত, দেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (৫ জুন) শুক্রবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার মাটিয়াইন হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু নিঝুম সরকার (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক ও পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ‘ভ্রমণ শৈলী’ নামের একটি হাউসবোটে শিশু ও নারীসহ কয়েকজন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান। হাওরে গোসল শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পা পিছলে শিশু নিঝুম হাউসবোটের ইঞ্জিনের উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host