বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩১টি স্ট্রিট সোলার লাইট স্থাপন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

ওসমানীনগর প্রতিনিধি:
মোঃ আব্দুর রকিব আনু

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রবাসীদের সংগঠন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র উদ্যোগে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন গ্রামে ৩১টি স্ট্রিট সোলার লাইট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এক অসহায় রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) বুরুঙ্গা বাজারে অবস্থিত বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ শাখার কার্যালয়ে এউপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুকিত। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সাধারন সম্পাদক নাবিল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র অর্থ সম্পাদক আব্দুল রহমান কালাই মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র সাবেক কোষাধ্যক্ষ নুর মিয়া আবুবক্কর। বক্তব্য রাখেন, সংগঠনের বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, সহ-সভাপতি ফজলু মিয়া, সদস্য আতাউর রহমান চৌধুরী, কাজী খলিলুর রহমান, সুমন আহমদ জাবেদ, মুসতাক আহমদ, ফারুক মিয়া, আব্দুল গফফার, মো: লেবু মিয়া, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল চৌধুরী এবং ব্যবসায়ী আলী আহমদ লিকনসহ অনেকেই।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে মানবসেবা ও এলাকার উন্নয়ন কর্মকান্ডের নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে থেকে অব্যাহত মানবিক কার্যক্রমে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখায় সংগঠনটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মানবতার কল্যাণে প্রবাসীদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্যেখ করে বক্তারা আরও বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, অসহায় পরিবারের ঘর নির্মাণে সহায়তা, মাহে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় বহন, বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিয়ের ব্যবস্থাসহ প্রত্যান্ত অঞ্চলের অবকাঠামো এবং জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে ভবিষ্যতেও অব্যাহত কার্যক্রম পরিচালনার প্রত্যাশা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ কে‘র সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা ।
সভা শেষে বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের আব্দুল হাসিমের চিকিৎসা ব্যয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০হাজার টাকার আর্থিক অনুদান প্রদানসহ সংগঠনের পক্ষ থেকে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন ও সোলার লাইট স্থাপন করেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুত পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সদস্য আব্দুল আহাদ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর