ঢাকা ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৬
সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::
তৌফিকুর রহমান তাহের
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী অষ্টগ্রামের প্রাণকেন্দ্র খ্যাত ‘নিজগাঁও বাজারকান্দি মিলন বাজারে’ শান্তি-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি নতুন ও সুশৃঙ্খল কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে জুনেদ আহমেদকে সভাপতি মোহাম্মদ রূপ মিয়াকে সাধারণ সম্পাদক এবং রাধাকান্ত তালুকদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। কমিটি গঠনের পর দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শৃঙ্খলা রক্ষায় নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া ও অনুভূতি জুনেদ আহমেদ (সভাপতি) দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি জুনেদ আহমেদ বলেন,
এই বাজারের প্রতিষ্ঠাকালীন লগ্নে আমার চাচা মরহুম কেরামত মিয়া অত্যন্ত নিষ্ঠার সাথে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি সেই পারিবারিক ঐতিহ্য ও সততার ধারা বজায় রাখতে চাই। বাজারটি যাতে সম্পূর্ণ বাজার নীতিমালা ও নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালিত হয়, তার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব।”
মোহাম্মদ রূপ মিয়া (সাধারণ সম্পাদক)
বাজারের নিরাপত্তা ও আদর্শ পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে সাধারণ সম্পাদক রূপ মিয়া বলেন,
আমরা কমিটির সকল সদস্য মিলে আপ্রাণ চেষ্টা করব যেন এই বাজারটিকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং অত্যন্ত সুশৃঙ্খল বাজার হিসেবে পরিচালনা করা যায়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। রাধাকান্ত তালুকদার কোষাধ্যক্ষ এলাকাবাসীর সহযোগিতা কামনা করে কোষাধ্যক্ষ রাধাকান্ত তালুকদার বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন এবং এলাকার সর্বস্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবেই আমরা এই মিলন বাজারকে একটি আদর্শ বাজার হিসেবে গড়ে তুলতে পারব। যেহেতু এটি আমাদের অষ্টগ্রামের প্রাণকেন্দ্র, তাই এর অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। ১১ সদস্যের এই শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের মাধ্যমে বাজারে দীর্ঘমেয়াদী শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সুধীসমাজ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host