ঢাকা ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুরে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি বিদ ওমর ফারুক উপপরিচালক কৃষি সম্রসারন অধিদপ্তর, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সিএনআরএস উপজেলা স্বমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host