ছাতকে নিষিদ্ধ বিড়ি উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

ছাতকে নিষিদ্ধ বিড়ি উদ্ধার, গ্রেফতার ৪

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন বিড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক একটি মামলার তদন্তে প্রাপ্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬জুন) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং-২৬(৬)/২০২৬ এর আসামি নুরুল্লাহপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে মোঃ গয়াস মিয়া(৫৮)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়।

এদিকে ছাতক থানার মামলা নং-০৪(১)/২০২৬, জিআর-০৪/২০২৬ এর তদন্তে প্রাপ্ত আসামি শহরের ৬নং ওয়ার্ডের বাগবাড়ী গ্রামের নরুল গনির ছেলে আব্দুল মুকিত (২৮), জয়নাল মিয়ার ছেলে আলা উদ্দিন (২৫) ও কদর মিয়ার ছেলেউজ্জল মিয়া (১৯)-কে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর