ঢাকা ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার বিকেল ৫টা হতে রাত ২:৩০টা পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও বড়ছড়া কয়লার ডিপো এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাহিরপুর এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি ড্রেজার জব্দ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক অকেজো করা হয়। নদীর ঘাগটিয়া,ঢালারপার,জামালেরচর এলাকায় ব্যাপক টহল প্রদান করা হয়।
একই অভিযানে বড়ছড়া কয়লার ডিপো এলাকায় উত্তোলনকৃত বালু আনলোডের সময় একটি আনুমানিক ১০০ ফুট দৈর্ঘ্যের ইঞ্জিনচালিত বাল্কহেড জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তপূর্বক সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পের কর্তৃপক্ষের নিকট জিম্মায় প্রদান করা হয়। উভয় ক্ষেত্রেই জড়িতরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তাহিরপুর উপজেলা নিবাহী অফিসার মো মেহেদী হাসান মানিক বললেন, নদীর তীর কর্তনকারীদের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host