ঢাকা ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে বনজ,ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও অন্যান্যদের মধ্যে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৩ টায় রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মাইন উদ্দিন সোহেল, কার্যনির্বাহী সদস্য ডাঃ সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, মো. আশরাফ হোসেন লিটন, আব্দুস সাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য তরুণ কান্তি সাহা ও কাউসার আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব প্রধান পিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, নাহিদ, সায়েম, তমাল, ফাহিমা, মুন্নী, রিপনসহ রেড ক্রিসেন্টের আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
বক্তারা সরকারের নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host